মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের

2026-02-17T13:56:33+00:00
2026-02-17T13:56:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে। বিএনপি জোটের এমপিরা শপথ নেওয়ার পর সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। 

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে। 

নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য এরই মধ্যে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়াও তালিকায় আছেন আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, শামা ওবায়েদ, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, আমিনুল হক, শরীফুল আলম, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ববি হাজ্জাজ, ইশরাক হোসেন, হাবিবুর রশীদ, রাজীব আহসান ও মীর শাহে আলম।
 
বিএনপি জোট শরিকদের মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নুর মন্ত্রীসভায় ডাক পেয়েছেন বলে জানা গেছে। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy