রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন সময়সূচি

অনলাইন ডেস্ক

শিক্ষা

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের

2026-02-17T14:31:23+00:00
2026-02-17T14:31:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন সময়সূচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ৭৬)
X

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি। এ সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করার জন্যও বলা হয়েছে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রতিবছর রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়। নতুন সময়সূচি অনুযায়ী একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। রমজান মাসে সব বিভাগ, কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়সূচি মেনে যথাযথভাবে কার্যক্রম পরিচালনার আহ্বানও জানান তিনি।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy