রাষ্ট্রের মামলা পরিচালনার জন্য ৫ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগেপাঁচজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি)

2026-02-17T16:14:29+00:00
2026-02-17T16:14:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রের মামলা পরিচালনার জন্য ৫ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৪৭)
X

রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে পাঁচজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

নতুন নিয়োগ পাওয়া ডিএজিরা হলেন- মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। 

এদের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক) ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৯৮ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন। পাঁচজনের যোগদানের মধ্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াবে ১০৩।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy