শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক

জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

2026-02-17T16:37:30+00:00
2026-02-17T16:37:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৫৭)
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা (ডানে)।
X

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা (ডানে)।

তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে রয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিমানবন্দরে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা ও তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy