৫৭ ঘন্টার পর হালদা নদীর চরে পাওয়া গেল কিশোরের লাশ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

হালদা নদীতে শনিবার গভীর রাতে নিখোঁজ হওয়া কিশোর সার্ব্বিরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নদীর চর

2026-02-17T18:00:41+00:00
2026-02-17T18:00:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫৭ ঘন্টার পর হালদা নদীর চরে পাওয়া গেল কিশোরের লাশ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৪৫)
X

হালদা নদীতে শনিবার গভীর রাতে নিখোঁজ হওয়া কিশোর সার্ব্বিরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নদীর চর থেকে লাশটি পাওয়া যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সার্ব্বির হাটহাজারীর রামদাশ মুন্সির হাটে একটি ওরশ অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতের দিকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার সময় হালদা নদী পাড়ি দেওয়ার সময় নৌকায় তাদের উপর হামলা চালায় এক কিশোর গ্যাং। হামলার পরে বন্ধুরা নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সার্ব্বির নিখোঁজ ছিলেন।

নিখোঁজ কিশোরের সন্ধানে ৫৭ ঘন্টা ধরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তৎপর ছিলেন। হালদা নদীর চর থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার দূরে ছায়ারচর এলাকায় লাশ উদ্ধার করা হয়। নৌপুলিশের এসআই রমজান আলি জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৃত্যু হওয়া কিশোর সার্ব্বির রাউজানের উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের আবদুল মান্নানের ছেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy