প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম (ভিজিট : ৭৪)

X
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। তিনি বলেন, মহান ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে যথাযথ পরিকল্পনার মাধ্যমে দিবসটি পালন করা হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ এবং সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় প্রতি বছরের ন্যায় ২০২৬ সালেও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।