ঘাটাইলে বসত বাড়িতে আগুন লেগে মালামাল পুড়ে ছাই
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম (ভিজিট : ৩৮৪)

X
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর নামক স্থানে বসত বাড়িতে আগুন লেগে ২০ লক্ষাধিক টাকার মালমাল পুড়ে ছাই। মঙ্গলবার(১৭ফেব্রযারী)দুপুর ১টা ৩০মিনিটে ঘটনা ঘটে।
বাড়ির মালিক আফরোজা ও ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান উপজেলার হরিপুর গ্রামে মোবাইলে চার্জ দেওয়া সকেট থেকে আগুন লেগে যায়। কোন কিছু বোঝে উঠার আগেই আগুন আশে ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ঘাটাইল ফায়ার সার্ভিসের জানালে দুটি ইউনিট ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে নগদ ১০লক্ষ টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হই।