প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম (ভিজিট : ২৩৪)

X
চট্টগ্রামের রাউজানে হালদা নদীতে ৫৭ ঘন্টা পর (শনিবার গভীর রাতে) নিখোঁজ হওয়া কিশোর সার্ব্বিরের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায় ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার লাশটি উদ্ধার হয় নদীর চর থেকে। উল্লেখ্য যে, গত শনিবার হাটহাজারীর রামদাশ মুন্সির হাট এলাকায় একটি ওরশ অনুষ্ঠানে গিয়েছিলেন সার্ব্বিরসহ কয়েকজন বন্ধু। ওরশের অনুষ্ঠান থেকে তারা গভীর রাতে রাউজানের বাড়িতে ফিরছিলেন হালদা নদী পাড় হয়ে নৌকাযোগে।
এসময় পিছন থেকে আসা একটি কিশোর গ্যাংক তাদের নৌকা আটকে এলাপাতারি মারধর শুরু করে। ওই ঘটনায় সার্ব্বিরসহ বন্ধুরা হামলাকারীদের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়। বন্ধুরা সাঁতরিয়ে নদী থেকে উঠতে পারলেও সার্ব্বির ছিল এতদিন নিখোঁজ।
এই ঘটনার পর টানা ৫৭ ঘন্টা নদীতে সার্ব্বিরের সন্ধানে তৎপর ছিল পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় জনসাধারণ। সর্বশেষ জানা যায় লাশ উদ্ধার হয়েছে।
গতকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে হালদা পাড়ের নৌপুলিশের কর্মকর্তা এসআই রমজান আলী জানিয়েছে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ঘটনাস্থল থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার দুরে ছায়ারচর এলাকায়। চরটির অবস্থান রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া গ্রামের বিপরীতে হাটহাজারী উপজেলার সাথে। পুলিশের এই কর্মকর্তা জানায় আইনী প্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত সার্ব্বির রাউজানের উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আবদুল মান্নানের ছেলে।