রোজা শুরুর আগেই সৈয়দপুরে পেঁয়াজ, কাঁচা মরিচ ও লেবুর দাম চড়া

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

রোজা শুরু হওয়ার এখনও দুই/তিনদিন বাকি। কিন্তু, এরমধ্যেই পেঁয়াজ, কাঁচা মরিচ ও লেবুর দামে দামের ঝাঝঁ লেগেছে।মঙ্গলবার (১৭

2026-02-17T18:57:22+00:00
2026-02-17T18:57:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোজা শুরুর আগেই সৈয়দপুরে পেঁয়াজ, কাঁচা মরিচ ও লেবুর দাম চড়া
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৯৯)
X

রোজা শুরু হওয়ার এখনও দুই/তিনদিন বাকি। কিন্তু, এরমধ্যেই পেঁয়াজ, কাঁচা মরিচ ও লেবুর দামে দামের ঝাঝঁ লেগেছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে শহরের বাজারে গেলে দেখা গেছে, পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যার মূল্য ক’দিন আগেও ছিল কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কেজি। কাঁচা মরিচ যেখানে ক’দিন আগেও বিক্রি হচ্ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে তা’ এখন বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। যে লেবু বাজারে এসে লোকজন নেড়েও দেখতো না। রোজার আমেজে তা’ এখন হালা প্রতি কিনতে হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা করে।

এনিয়ে কথা হলে বিক্রেতারা জানান, আড়তে দাম বেশী তাই, বাজারেও এর প্রভাব পড়েছে।

কাঁচা তরি-তরকারি অনেকটা সহনীয় পর্যায়ে থাকলেও সেগুলোর দামও আস্তে-আস্তে বাড়ার আশংকা প্রকাশ করছেন ক্রেতারা। 

বাজারে দেখা গেছে, দেশী মুরগির মাংস ৫৬০ থেকে ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা’ কদিন আগেও বিক্রি হচ্ছিলো ৫শ’ টাকা কেজি দরে। পাকিস্তানী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি দরে। ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ২শ’ টাকা কেজি দরে। আগে গরুর মাংস সাড়ে ৬শ’ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭শ’ থেকে সাড়ে ৭শ’ টাকা কেজি দরে। 

মাছের বাজারেরও এরকম দাম বেশী অবস্থা বিরাজ করছে। দেখা গেছে, তেলাপিয়া মাছ ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই ও কাতলা মাছ সাইজ অনুযায়ী সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছও সাইস ভেদে ২২০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা কয়েকজন ক্রেতাদের সাথে আলাপ হলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রোজা শুরু হতে যাচ্ছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী মহল সিন্ডিকেড গড়ে এসব জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য তৎপর রয়েছে। তাই, এলাকার সাধারন মানুষজন এসব অসৎ সিন্ডিকেড তাদের উদ্দেশ্য যাতে পূরণ না করতে পারে এবং সাধারন মানুষজন যাতে রোজার মাসে এসব পণ্য কিনতে যেয়ে দামের বিড়ম্বনায় না পড়েন তার জন্য এখনই প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy