জাকারিয়া তাহের সুমন গণপূর্ত মন্ত্রী হওয়ায় বরুড়ায় বিএনপির আনন্দ মিছিল

বরুড়া প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় বিএনপি'র আনন্দ মিছিল

2026-02-17T20:07:01+00:00
2026-02-17T20:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাকারিয়া তাহের সুমন গণপূর্ত মন্ত্রী হওয়ায় বরুড়ায় বিএনপির আনন্দ মিছিল
বরুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৮৫)
X

কুমিল্লার বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় বিএনপি'র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দলীয় সূত্রে সংবাদ প্রকাশ হওয়ায় বরুড়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সহ-সভাপতি ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন, ওলামা দলের মাওলানা মোঃ ইউনুস ওয়াজেদী, সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 এ সময় বরুড়া বাজারের ব্যবসায়ী বৃন্দ ও জনসাধারণ মিছিলে অংশগ্রহণ করে। আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy