সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের প্রতি ডিসির কৃতজ্ঞতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম কৃতজ্ঞতা

2026-02-17T20:11:07+00:00
2026-02-17T20:11:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের প্রতি ডিসির কৃতজ্ঞতা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ১৩০)
X

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ডিসি আমিনুল ইসলাম বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। নির্বাচনে সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এজন্য সাংবাদিকদের প্রতি জেলা প্রশাসন কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, এবারের নির্বাচনে কোনো প্রার্থী প্রশ্ন তুলেননি। “এটি আমাদের বড় প্রাপ্তি। নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসাররা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন” উল্লেখ করেন ডিসি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মাদ আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy