সিরাজগঞ্জে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার( ১৭ ফেব্রুয়ারী) দুপুরে

2026-02-17T20:44:43+00:00
2026-02-17T20:44:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২৩৩)
X

সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার( ১৭ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে প্রতিদিন পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ১২ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) শাহাদত হুসেইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, সহকারী কমিশনার মোহাম্মাদ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy