সিরাজগঞ্জে মামা মন্ত্রী, ভাগ্নে প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রীসভায় শপথ নিয়েছেন সিরাজগঞ্জের সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ও তাঁর ভাগনে

2026-02-17T21:41:14+00:00
2026-02-17T21:41:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে মামা মন্ত্রী, ভাগ্নে প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ২১২)
X

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রীসভায় শপথ নিয়েছেন সিরাজগঞ্জের সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ও তাঁর ভাগনে ড. এম এ মুহিত।

মঙ্গলবার বিকেল চারটায় শপথ গ্রহণ করেন তারা। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নির্বাচিত ড. এম এ মুহিত স্বাস্থ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা আব্দুল্লাহ আল মাহমুদ পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। তার ভগ্নিপতি সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ড. এম এ মতিন। ভাগ্নে ড. এম এ মুহিত ড. এম এ মতিনের বড় ছেলে।

মন্ত্রী হওয়ার খবরে সিরাজগঞ্জজুড়ে আনন্দের ঢেউ বইছে। বিএনপির নেতাকর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত উল্লাসে মেতে উঠেছেন।

শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এতে শহরের উন্নয়ন হবে। তার ভাগনে ড. এম এ মুহিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সিরাজগঞ্জকে গর্বিত করেছেন।

শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী বলেন, মামা মন্ত্রী হওয়ায় খুশি। এম এ মুহিত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ আরও বেড়েছে।

জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল বলেন, এক জেলায় দুজন মন্ত্রী পাওয়ায় আমরা খুব খুশি। আশা করছি জেলার অনেক উন্নয়ন হবে।

অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম বলেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের দুই সন্তান মন্ত্রীত্ব পেয়েছেন। সিরাজগঞ্জের মানুষ আজ আনন্দিত।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আজ সিরাজগঞ্জবাসীর জন্য একটি গর্বের দিন। আমাদের নেতা তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই। ইকবাল হাসান মাহমুদ টুকু আগেও বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তাঁর সঙ্গে ভাগনে ড. মুহিত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে চার দলীয় জোট সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০ বছর পর চতুর্থবার নির্বাচিত হয়ে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অপরদিকে ড. এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ আসন থেকে প্রথমবার নির্বাচিত হয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy