প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম (ভিজিট : ৬১৬)

X
নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা বেলাবো ও মনোহরদীতে বইছে আনন্দের বন্যা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া এই সংসদ সদস্য আজ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।এর আগে একাধিকবার নরসিংদী-৪ আসন সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ।
আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে (বেলাব-মনোহরদী) উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল পূর্ণ মন্ত্রী হচ্ছেন এই খবরটি প্রচার হয়। বেলাব-মনোহরদী বাসী এই আসনে পূর্ণ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।