লোহাগাড়ায় বিআরডিবির চেয়ারম্যান হলেন চৌধুরী মো. সালেহ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চৌধুরী মোহাম্মদ ছালেহ।উপজেলা বিআরডিবি অফিস

2026-02-18T11:32:12+00:00
2026-02-18T11:32:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় বিআরডিবির চেয়ারম্যান হলেন চৌধুরী মো. সালেহ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ১৮১)
X

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চৌধুরী মোহাম্মদ ছালেহ।

উপজেলা বিআরডিবি অফিস সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও পদুয়া ইউনিয়নের বাসিন্দা চৌধুরী মোহাম্মদ ছালেহ, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ এবং সাবেক ইউপি সদস্য আবদুল মালেক।

গত ১ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিনে মোহাম্মদ আবদুল্লাহ লিখিতভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। অপর প্রার্থী আবদুল মালেক মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা দেননি। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে চৌধুরী মোহাম্মদ ছালেহ নির্বাচিত হন।

১৫ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিআরডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন তাকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত একমাত্র বৈধ প্রার্থী থাকায় বিধি অনুযায়ী চৌধুরী মোহাম্মদ ছালেহকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, চৌধুরী মোহাম্মদ ছালেহ পূর্বেও দুইবার বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ ছালেহ বলেন, “আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতা পেলে আগামীতে বিআরডিবির সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারব, ইনশাআল্লাহ।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy