আজ থেকে সৌদি আরবে পবিত্র রমজান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে। রমজানকে স্বাগত জানাতে পবিত্র

2026-02-18T11:41:38+00:00
2026-02-18T11:48:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আজ থেকে সৌদি আরবে পবিত্র রমজান শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ এএম  আপডেট: ১৮.০২.২০২৬ ১১:৪৮ এএম  (ভিজিট : ৮৯)
X

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে। রমজানকে স্বাগত জানাতে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

মক্কা মিউনিসিপ্যালিটি জানায়, শহরের সড়ক ও চত্বরজুড়ে আলোকসজ্জা ও নান্দনিক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। পবিত্র রমজানের আধ্যাত্মিক আবহ ফুটিয়ে তুলতে এবং স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে ১২ হাজার লিনিয়ার মিটার আলোকিত পর্দা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সেতু, পদচারী ওভারপাস, প্রধান সড়ক ও ল্যাম্পপোস্টে ১৫ হাজার লিনিয়ার মিটার এলইডি আলো বসানো হয়েছে। এসব ব্যবস্থা শহরের পরিবহন নেটওয়ার্কে সমন্বিত ও দৃষ্টিনন্দন নগর দৃশ্যপট গড়ে তুলতে সহায়ক হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ছাড়া প্রধান সড়ক ও চত্বরে ৩০টি আলোকিত চাঁদের ভাস্কর্য এবং পার্ক ও হাঁটার পথে ৫০টির বেশি আলোকশিল্প স্থাপন করা হয়েছে, যা রমজানের আবহকে আরও প্রাণবন্ত করেছে।

অন্যদিকে, মদিনা শহরেও বাজার ও সড়কগুলোতে ব্যাপক সাংগঠনিক ও নান্দনিক উন্নয়ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আলোকসজ্জার মাধ্যমে শহরকে রমজানের আমেজে সাজানো হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy