শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ নয়, ‘মোর মোর জাম্প’ দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা

শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘মোর মোর জাম্প’ বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আনম

2026-02-18T16:22:15+00:00
2026-02-18T16:22:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ নয়, ‘মোর মোর জাম্প’ দিতে হবে: শিক্ষামন্ত্রী
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ৭২)
X

শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘মোর মোর জাম্প’ বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক। 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর  প্রথম দিন সচিবালয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দৌড়ে গিয়ে রাস্তার ছোট একটি প্রতিবন্ধক লাফিয়ে পার হওয়ার প্রসঙ্গ তুলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রম পরিবর্তন করা হবে না, তবে তা পর্যালোচনা করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বিকেলে শপথ নিয়েছে। বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy