সদরপুরে নকল গো-খাদ্য উৎপাদনে জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় নকল গো-খাদ্য উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৮ ফেব্রুয়ারি)

2026-02-18T16:43:52+00:00
2026-02-18T16:43:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সদরপুরে নকল গো-খাদ্য উৎপাদনে জরিমানা
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৩৬৫)
X

ফরিদপুরের সদরপুর উপজেলায় নকল গো-খাদ্য উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে পরিচালিত অভিযানে মেসার্স সদরপুর পোল্ট্রি ফিডের মালিক মো. দেলোয়ার হোসেন (৫০)-কে এ জরিমানা করা হয়। মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সদরপুর থানার এসআই আসাদুজ্জামান রিপন ও সঙ্গীয় ফোর্স।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাড়ে সাতরশি বাজারে ভেজাল গো-খাদ্য তৈরি করা হচ্ছে। পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিটামিন ও ক্যালসিয়ামের নামে নিম্নমানের চুন পাউডার ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে দোকানের ভেতরেই মেয়াদহীন গো-খাদ্য তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত এসব ভেজাল পণ্য জব্দ করে ধ্বংস করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল পশুখাদ্যের মাধ্যমে ক্ষতিকর উপাদান খাদ্যচক্রে প্রবেশ করে মানবদেহের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy