৩০ বছর পর গফরগাঁও আসন পুনরুদ্ধার করল বিএনপি

মোঃ আহসান হাবীব

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ তিন দশক পর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনটি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ

2026-02-18T17:12:10+00:00
2026-02-18T17:12:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩০ বছর পর গফরগাঁও আসন পুনরুদ্ধার করল বিএনপি
মোঃ আহসান হাবীব
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ১৬৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ তিন দশক পর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনটি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন তরুণ নেতা আক্তারুজ্জামান বাচ্ছু। তার এই বিজয়ের মাধ্যমে আসনটি আবারও বিএনপির দখলে ফিরল।

স্বাধীনতার পর থেকে এ আসনে বিএনপি মাত্র দুবার জয় পেয়েছিল। ১৯৭৯ এবং ১৯৯৬ সালের নির্বাচনে দলটির প্রার্থীরা বিজয়ী হলেও এরপর দীর্ঘ সময় ধরে আসনটি তাদের হাতছাড়া ছিল। এবারের নির্বাচনে সেই ধারায় পরিবর্তন এসেছে।

সরকারি ফলাফল অনুযায়ী, আক্তারুজ্জামান বাচ্ছু পেয়েছেন ৭৪ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর ছিদ্দিকুর রহমান অর্জন করেছেন ৬৬ হাজার ৪২৪ ভোট। ফলে স্পষ্ট ব্যবধানে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ময়মনসিংহ-১০ আসনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ১১১টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৩৬৪ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy