টঙ্গীবাড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

2026-02-18T17:19:52+00:00
2026-02-18T17:19:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী
আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৯৯)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের নতুন বালুর মাঠে দিনব্যাপী নানা ইভেন্টের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। 

বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ সেলিম, সাবেক চেয়ারম্যান আলী আহমদ শেখ, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্যা, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল হোসেন, সুইজারল্যান্ড বিএনপির সাবেক সেক্রেটারি এমএ রহিম, পাঁচগাও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারিক হাসান কালাম হালদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. মিজানুর রহমান বেপারী, সাবেক ছাত্রনেতা হালিম মোল্লা, ইউপি সদস্য জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাসেম, সাবেক প্রধান শিক্ষক রতন চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার রাঢ়ী, প্রভাষক স্বপন মাহমুদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সমাজসেবক মো. হাবিব মোল্লা, বিএনপি নেতা বিএম হামিদুজ্জামান (সুমন), বিকেএসপি রেফারি ডিএম আনিসুজ্জামান, কানাডা বিএনপি নেতা ডিএম রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।


শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy