প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম (ভিজিট : ৬৪)

X
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখ।
পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান, সেক্রেটারী, ইমরুল হাসান, জামায়াতের সাবেক সেক্রেটারী মাও: শহীদুল ইসলাম, জামায়াত নেতা মো: মঞ্জুরুল হক।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জোর দাবি জানান।
পণ্য মওজুদকরে কেউ যেন কৃত্রিম সংকট তৈরী করে পণ্যের মূল্য বাড়িয়ে না দেয় সে জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। রমজানের পত্রিতা রক্ষার্থে পুরো রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ রেখে মাহে রমজানের শিক্ষা ধারণ করে সংযম ও ত্যাগের পথে চলার আহŸান জানান।