নড়াইলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

অনলাইন ডেস্ক

সারাবাংলা

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয়

2026-02-18T19:19:40+00:00
2026-02-18T19:19:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩৫)
X

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

গত রাতে উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পরে দেয়ালে লাগানো ছবি ও পতাকা খুলে ফেলা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy