সাতক্ষীরায় ১৮ মাস পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল!

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ ১৮ মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী

2026-02-18T20:43:02+00:00
2026-02-18T20:43:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় ১৮ মাস পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল!
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৭৬)
X

দীর্ঘ ১৮ মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) মিছিল শেষে তারা জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে শহরের বড় বাজার সড়ক থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা ছাত্রলীগ কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তারা পুনরায় সাংগঠনিক কার্যক্রমে ফিরে এসেছেন বলে দাবি করেন।

এ সময় পৌর যুবলীগের নেতাকর্মীরা বলেন, আমরা শীঘ্রই আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে রাজপথে ফিরব। সংগঠনের প্রতিটি নেতাকর্মী আবারও ফিরে আসবে।

পরবর্তীতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উড়ছে। তবে কার্যালয়টির মূল ফটক তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy