রমজান উপলক্ষে স্কুল ছুটি নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রমজান উপলক্ষ্যে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। ছুটি চলবে আগামী

2026-02-18T21:09:02+00:00
2026-02-18T21:09:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রমজান উপলক্ষে স্কুল ছুটি নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ২৯৪)
X

রমজান উপলক্ষ্যে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। 

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের স্কুলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার রাতে এ শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জানি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ),  জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

রমজানে স্কুল খোলা রাখা নিয়ে গত কয়েকদিন ধরে উচ্চ আদালতে আইনি বিতর্ক চলছিল। প্রথমে হাইকোর্ট (High Court) পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালত (Chamber Court) সেই আদেশে স্থগিতাদেশ দেন। 

তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনে রমজানের শুরু থেকেই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়।

এর ফলে, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির বিষয়েও দ্রুত একই ধরণের নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy