সাদুল্লাপুরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ইদিলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি )

2026-02-18T21:27:19+00:00
2026-02-18T21:27:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদুল্লাপুরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ১৭৮)
X

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ইদিলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় ইদিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইদিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ শফিউল ইসলাম। 

তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, বিএনপির মহিলা দলের জনৈকা নেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছেন, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। 

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি নীতি আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন।এ সংগঠনের সুনাম ও ভাবমূতি ক্ষুণ্ণ করতে একটি কুচক্রি স্বার্থন্বেষী মহল পরিকল্পিতভাবে এহেন অপপ্রচার চালাচ্ছে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী এসব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি করে বলেন, এরূপ মিথ্যা অপপ্রচার বন্ধ করা না হলে আগামীতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীরসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মোঃ মো: শহিদুল ইসলাম শাহিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy