চৌদ্দগ্রামে স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রাম-এ হৃদয়বিদারক ঘটনায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।বুধবার

2026-02-18T22:00:45+00:00
2026-02-18T22:00:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীর মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম   (ভিজিট : ৯০)
X

কুমিল্লার চৌদ্দগ্রাম-এ হৃদয়বিদারক ঘটনায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব (৭০) ও তার স্ত্রী আয়েশা বেগম (৬০)।

নিহত হাবিবুর রহমানের ছোট ভাই আব্দুল হালিম জানান, হাবিব শ্রীপুর ইউনিয়নের কলাবাগান বাজারে একজন সার ডিলার ছিলেন। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোররাতে স্বামীর মরদেহ বাড়িতে আনা হলে স্ত্রী আয়েশা বেগম মরদেহ দেখামাত্রই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে একই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় বাগৈ গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, হাবিব-আয়েশা দম্পতি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও সমাজে সুপরিচিত।

হাবিব ও আয়েশা দম্পতির সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বুধবার রাত ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy