আজ থেকে ছুটি শুরু, বিদ্যালয় বন্ধ থাকবে ৩৬ দিন

অনলাইন ডেস্ক

শিক্ষা

পবিত্র রমজান ও অন্যান্য দিবস উপলক্ষে শুরু হচ্ছে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি। এটি চলবে ২৬

2026-02-19T13:42:04+00:00
2026-02-19T13:42:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে ছুটি শুরু, বিদ্যালয় বন্ধ থাকবে ৩৬ দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ৬৩)
X

পবিত্র রমজান ও অন্যান্য দিবস উপলক্ষে শুরু হচ্ছে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি। এটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৩৬ দিন ছুটি থাকবে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে আরম্ভ হবে ছুটি বলে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০২৫ সালের ৩০ ডিসেম্বরের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো।

এতে আরও বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর বুধবার রোজার মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল।

গতকাল বুধবার নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসের প্রথম দিন বৃহষ্পতিবার থেকেই স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়। কলেজ ও মাদ্রাসা রোজায় আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। এদিন সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে।

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজাজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন।

মাধ্যমিক পর্যায়ের স্কুলে আজ বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy