গলাচিপা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটে উপ-পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের জন্য স্থানীয় জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া মহিউদ্দিন আল হেলালকে এই পদায়ন প্রশাসনিক দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
গলাচিপা উপজেলায় তার দায়িত্বকালে তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দুর্যোগপ্রবণ উপকূলীয় এই অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দ্রুত সমন্বয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশংসিত হন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় ভূমিকা ছিল।
স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ তার আন্তরিকতা ও কর্মদক্ষতার প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নতুন দায়িত্ব গ্রহণের খবর ব্যাপক সাড়া ফেলেছে।
গলাচিপা-দশমিনার মানুষের প্রত্যাশা, নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তার নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।