৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের চারটি ওয়াগনচাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল

2026-02-19T16:28:59+00:00
2026-02-19T16:28:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৪৮)
X

খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উদ্ধার তৎপরতা শেষ হলে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, ভোর ৪টার দিকে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরে তেলবাহী ট্রেনটির চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করে।

আমনুরা জংশন রেলওয়ে স্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম জানান, দীর্ঘ সময় প্রচেষ্টার পর বিকেলে লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধার করা সম্ভব হয়। এরপর ক্ষতিগ্রস্ত রেললাইন পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কার শেষে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক ঘোষণা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy