নবনিযুক্ত প্রধানমন্ত্রী-মন্ত্রিসভাকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

শিক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়ের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে বলে মন্তব্য করেছে

2026-02-19T17:04:39+00:00
2026-02-19T17:04:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবনিযুক্ত প্রধানমন্ত্রী-মন্ত্রিসভাকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৮০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়ের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে বলে মন্তব্য করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এক অভিনন্দন বার্তায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ে গঠিত নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এটাই তাদের প্রত্যাশা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, নতুন সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে বলে তারা আশাবাদী। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকশিত হবে।

সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার উন্নয়ন ও কল্যাণে ইতিবাচক অধ্যায় সূচনা করবে। শিক্ষা ও গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে রেখে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সার্বিক সফলতা, স্থিতিশীলতা ও কল্যাণমুখী কর্মকাণ্ড কামনা করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy