গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ মোঃ রাসেল শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার বিকালে

2026-02-19T17:04:14+00:00
2026-02-19T17:04:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৪৪)
মাদক কারবারিকে গ্রেপ্তার
X

মাদক কারবারিকে গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ মোঃ রাসেল শেখ  নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে উপজেলার কোচাশহর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি রেইডিং টিম কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের আসামি মোঃ রাসেল শেখের বাড়ী বসতঘরে অভিযান চালায়।অভিযানে উপস্থিত স্থানীয় সাক্ষী ও পুলিশ সদস্যদের সামনে বাড়ির উত্তর পাশের একটি কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর পলিথিনে মোড়ানো ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় ঘটনাস্থল থেকেই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত থেকে ০.৫ গ্রাম হেরোইন রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংগ্রহ করে বিধি মোতাবেক সিলগালা করা হয়েছে। 

পরে আসামি ও জব্দকৃত আলামতসহ রেইডিং টিম গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হয়। গোবিন্দগঞ্জ  থানার অফিসার ইনচার্জ(তদন্ত) পবিত্র কুমার জানান,থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy