তারেক রহমানকে অভিনন্দন জানালেন পবিপ্রবির জিয়া পরিষদ

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমান-কে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

2026-02-19T17:10:58+00:00
2026-02-19T17:10:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারেক রহমানকে অভিনন্দন জানালেন পবিপ্রবির জিয়া পরিষদ
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৯২)
X

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমান-কে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা জিয়া পরিষদ।

সংগঠনের সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারের যৌথ স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

অভিনন্দন বার্তায় শিক্ষা ও গবেষণা খাত শক্তিশালী করা, কৃষিতে উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং যুবসমাজের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব খাতে কার্যকর উদ্যোগ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবায় সফলতা কামনা করা হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy