শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

শেরপুরে জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের

2026-02-19T17:21:23+00:00
2026-02-19T17:21:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৮৩)
X

শেরপুরে জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শেরপুরে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার সকল স্তরের অফিসার-ফোর্স ও সংশ্লিষ্টদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

এ সময় জানুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পরে জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ, মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন পুলিশ সুপার। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)সহ গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy