নওগাঁয় আওয়ামী লীগ অফিসে ‘জয় বাংলা’ স্লোগান

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ সদরের আওয়ামী লীগ কার্যালয়ে ৫ জন মিলে পতাকা হাতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও

2026-02-19T17:35:17+00:00
2026-02-19T17:44:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় আওয়ামী লীগ অফিসে ‘জয় বাংলা’ স্লোগান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৫:৪৪ পিএম  (ভিজিট : ৪৫৬)
X

নওগাঁ সদরের আওয়ামী লীগ কার্যালয়ে ৫ জন মিলে পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ অফিসের সামনের বলে দাবি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে কখন পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।  

কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টায় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে দাবি করা হয়। শফিকুর রহমান মামুন নিজেই তাঁর ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেন। এছাড়া জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।

৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে সাদা টিশার্ট পরা শফিকুর রহমান মামুনসহ ৫-৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগান দিচ্ছিল।

ক্যাপশন হিসেবে লেখা হয়- দীর্ঘ ১৮ মাস পর স্লোগানে স্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy