নারী আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে অন্তত ছয়জন পুলিশ সদস্য

2026-02-19T19:27:24+00:00
2026-02-19T19:27:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ আহত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৯০)
X

আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দিনগত রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই অজিত, এএসআই আরিফ, ফারুক, শরীর, সাইফুল ও এএসআই নিজাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, রসুলপুর এলাকার জুলহাস মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেফতারের উদ্দেশে বুধবার দিনগত রাতে অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশের সরকারি কাজে বাধা দেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আসমাকে আটক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন এসে পুলিশকে ঘেরাও করে রাখে। এতে প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। ঘটনার একপর্যায়ে আসামি আসমাকে তার স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy