প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম আপডেট: ১৯.০২.২০২৬ ৭:৪৫ পিএম (ভিজিট : ১০৯)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি দু:স্থ ও অসহায় মানুষের জন্য গণ ইফতারের আয়োজন করেছেন।
সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি জানান, রমজানের প্রথম দিন থেকেই এই ইফতার আয়োজন শুরু করা হয়েছে। প্রতিদিন তিন থেকে চার হাজার অসহায় মানুষের জন্য ইফতারির আয়োজন করা হবে।
লোকসংখ্যা বেশি হলে আয়োজন বাড়ানো হবে। শুরুর দিন গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এই আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে গাছা ও টঙ্গীসহ নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে এই ইফতার অনুষ্ঠিত হবে।
প্রতি পয়েন্টে সাতদিন করে মাসব্যাপী এ আয়োজন চলবে।