ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন নাওডোবায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন।

2026-02-19T19:53:00+00:00
2026-02-19T19:53:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১১৬)
X

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন নাওডোবায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জের সদর এলাকার বাহারুল সরদারের ছেলে আকাশ সরদার (৩১) ও একই জেলার মুকসুদপুর এলাকার মো. সাফার মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা (৪০)। আকাশ স্টার এক্সপ্রেস বাসের হেলপার ও ইউনুস একই বাসের সুপার ভাইজার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেস ও খান পরিবহনের দুটি বাস পদ্মা সেতু পার হয়ে নাওডোবা গোল চত্বর এলাকায় পৌঁছায়। এ সময় খান পরিবহন বাস যাত্রী নামানোর সময় অতিরিক্ত গতিতে থাকা স্টার এক্সপ্রেস বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় স্টার এক্সপ্রেসের হেলপার ঘটনাস্থলে নিহত হন এবং সুপারভাইজারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অন্তত ৫ জন আহত হন। 

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy