মুরাদনগরে জামায়াতের স্বাগত র‍্যালি

মুরাদনগর প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে একটি বিশাল স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে র‍্যালিটি

2026-02-19T20:22:04+00:00
2026-02-19T20:22:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুরাদনগরে জামায়াতের স্বাগত র‍্যালি
মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৬১)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে একটি বিশাল স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‍্যালিটি মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াস। তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষাকে  ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। 

এসময় তিনি মুরাদনগর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও ধর্ম  মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে অভিনন্দন জানিয়ে উন্নয়নের স্বার্থে মিলে মিশে কাজ করার আহওবান জানান”। 

সমাবেশে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ সোহেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমির হোসেন, সহ-সেক্রেটারি মাহবুব মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy