বগুড়ায় কিশোরদের ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

অনলাইন ডেস্ক

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে কিশোরদের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত হয়েছে৷ বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে

2026-02-20T12:35:01+00:00
2026-02-20T12:35:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় কিশোরদের ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৮৮)
X

বগুড়ার নন্দীগ্রামে কিশোরদের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত হয়েছে৷ বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান।

নিহত মিলন রহমান (১৬) ওই গ্রামের দিলবরের ছেলে। তিনি স্থানীয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার রাতে নিহত মিলনের প্রতিবেশি যুবক নবীর শেখের সঙ্গে বুড়ইলের এক কিশোরের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়। সেসময় মিলনও তার প্রতিবেশীর পক্ষে অবস্থান নেয়।

পরে স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাড়িতে ফিরছিল মিলন। তখন ওই কিশোরের নেতৃত্বে পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে ১০-১৫জন কিশোর-তরুণ এসে মিলনের পথরোধ করে। তারা অতর্কিতে হামলা করে মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিলনকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মিজানুর রহমান বলেন, “কী ঘটনায় মিলনকে হত্যা করা হয়েছে তা এখনই নিশ্চিত বলতে পারছি না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ অভিযানে আছে। বিস্তারিত পরে জানাতে পারবো।”

মিলনের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy