প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম (ভিজিট : ৪৬১)

X
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তিন নাম্বার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে প্রায় পাঁচ বিঘা পানের বরজ পুড়ে ছাই।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর ক্যানালের পাশের মাঠে বিকেল আনুমানিক ৪ টায় আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,শ্রীপুর গ্রামের কৃষক মোঃ সাদ্দাম হোসেন,সৌরভ হোসেন, কদম হোসেন হারুন আলী মশিয়ার রহমান কাতব আলীর পানের বরজ আগুন লাগে এলাকাবাসী আগুন লাগার খবর পেয়ে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস আসার আগেই নিমিষেই কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। সর্বমোট ৭ জন কৃষকের পুড়ে যায়।
এ সময় সরজমিনে উপস্থিত থেকে কৃষকের পানের বরজ পরিদর্শন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ঘটনায় হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম বলেন, আগুন লাগার বিষয়টা শুনেছি, খুবই দুঃখজনক।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্যের আশ্বাস দেন।