জন্মভূমিতে ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

2026-02-20T16:45:37+00:00
2026-02-20T16:45:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জন্মভূমিতে ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৮৮)
X

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান বৃহস্পতিবার রাতে সড়ক পথে মাতৃভূমি মেহেন্দিগঞ্জ আসেন। 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দুপুর ২:৩০ মিনিটে প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জ থেকে স্পীড বোট যোগে বরিশাল হয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। 

রাজিব আহসান তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মী ও হিজলা-মেহেন্দিগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ খান, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক জুবায়ের ইউনুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy