চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অপচেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম চাঁদাবাজিকে ‘সমঝোতার’ নামে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন

2026-02-20T21:42:42+00:00
2026-02-20T21:42:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অপচেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৯৫)
X

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম চাঁদাবাজিকে ‘সমঝোতার’ নামে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। 

তিনি বলেন, চাঁদাবাজিকে নতুন করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি অপচেষ্টা চলমান রয়েছে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে শ্রমজীবী মানুষদের জন্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপির এই শীর্ষ নেতা। 

তিনি বলেন, রেলখাতে অতীতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সেই দুর্নীতি ও চাঁদাবাজিকে সমঝোতার নামে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। এতে করে দেশের রেল, সড়ক ও নৌখাতের উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী শেখ রবিউল আলমকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আসন্ন ঈদে বিপুলসংখ্যক মানুষ নৌ, সড়ক ও রেলপথে যাতায়াত করবেন। অথচ যিনি এসব খাতের দায়িত্বে রয়েছেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এনসিপি নেতা আরও বলেন, তাদের দলের আট দফা ইশতেহারের প্রথম দাবিই ছিল ওসমান হাদি হত্যার বিচার। নির্বাচন শেষ হলেও এখনো এই হত্যাকাণ্ডের বিচারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy