সদরপুরে ভাষা শহীদের স্মরণে প্রভাতফেরী

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

গভীর শ্রদ্ধার সঙ্গে সদরপুর উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে ঘিরে সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে

2026-02-21T13:24:01+00:00
2026-02-21T13:24:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সদরপুরে ভাষা শহীদের স্মরণে প্রভাতফেরী
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ১৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গভীর শ্রদ্ধার সঙ্গে সদরপুর উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে ঘিরে সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি  গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরসহ সরকারি বেসরকারি দপ্তর পুষ্পস্তবক করে।  

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে প্রভাতফেরী র‌্যালীবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও শরীফ শাওনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি রচনা করেছে। ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

 মাদকের ভয়াবহতা প্রসঙ্গে তিনি বলেন, দলমত নির্বিশেষে মাদকের হাত থেকে বাচতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলেন। অপরদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদরপুর সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ, কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন। 

অপরদিকে উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন আহব্বায়ক কে,এম আবু সাইদসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy