বাকেরগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এমপি ও প্রশাসনের শ্রদ্ধা

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ

2026-02-21T12:35:08+00:00
2026-02-21T12:35:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এমপি ও প্রশাসনের শ্রদ্ধা
বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ১৯২)
X

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান।

 শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, "বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। সেই আন্দোলনের পথ ধরেই আমরা একাত্তরে স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের দায়িত্ব হলো নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের মহিমা পৌঁছে দেওয়া এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক মর্যাদা রক্ষা করা।"

সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনের পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, "বাঙালির জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারি এক অনন্য ত্যাগের মহিমায় উজ্জ্বল দিন। শহীদদের রক্তে ভেজা আমাদের এই প্রিয় মাতৃভাষা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। নতুন প্রজন্মের কাছে এই ত্যাগ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।"

এ সময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ভাষা শহীদদের সম্মানে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। হাতে ভোরের শিশিরভেজা ফুল আর কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান নিয়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে থাকেন সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy