একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে খাইলকুর বাদসা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শহীদ মিনারে

2026-02-21T07:36:54+00:00
2026-02-21T07:36:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাজু আহমেদ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ এএম   (ভিজিট : ২৯৩)
X

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে খাইলকুর বাদসা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সহ-সভাপতি, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ শাহীন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন গাছা থানা কর্মজীবী দলের সহ-সভাপতি মোঃ আবুল কালাম বেপারী, গাছা থানা মৎস্যজীবী  দলের  সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোঃ  হুমায়ুন কবির, মোঃ আফসার উদ্দিন, মোঃ রিপন মাহমুদ,মোঃ নাজমুল হাসান রনি, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মিনহাজ উদ্দিন প্রমুখ,  এ সময় রাজু আহম্মেদ শাহীন বলেন ১৯৫২ সালের লাখো শহীদের প্রানের বিনিময়ে,মা বোনের ইজ্জতের বিনিময়ে  আজকের এই স্বাধীনতা,শহীদ  রফিক, সফিক, জব্বার, ছালাম তাদের জীবনের বিনিময় অর্জিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারি। শহীদের ঋণ কখনো শোধ করার মত নয়।

 তিনি আরো বলেন  একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে—ভাষা শুধু যোগাযোগ নয়, এটি অধিকার, চেতনা ও প্রতিবাদের নাম।

যে জাতি ভাষার মর্যাদা রক্ষা করতে জানে, সে জাতিই ন্যায় ও গণতন্ত্রের পথে মাথা উঁচু করে হাঁটে।ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের রাজনীতিকে মানবিক ও নীতিনিষ্ঠ করার প্রেরণা হোক।
শ্রদ্ধায় একুশে। সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

 এছাড়া ও  নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সভাপতি বাবু প্রদীপ দেবনাথ, সাধারণ সম্পাদক মোঃ গাজী মামুনে উদ্যোগে নবীন  প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্থাপক অর্পণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy