মাদারীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবাগত এমপি ও জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টার সময় মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের

2026-02-21T12:03:02+00:00
2026-02-21T12:03:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবাগত এমপি ও জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ৩৫)
X

মাদারীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টার সময় মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার এই প্রথম কোন সংসদ সদস্য ও জেলা প্রশাসক একত্রে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ভাষা শহীদদের প্রতি।

জানা গেছে, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে বিগত বছরগুলোতে মাদারীপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন ও সংসদ সদস্য আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এই বছর শহীদ মিনারে মাদারীপুর-২ আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী নবাগত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশসক জাহাঙ্গীর আলম একত্রিত হয়ে শ্রদ্ধা জানালেন। 

সংসদ সদস্য ও জেলা প্রশাসনের দুটি ফুলের শ্রদ্ধাঞ্জালী আলাদা আলাদা ভাবে তৈরী করা হলেও দুইজন একত্রিত হয়ে দুটি শ্রদ্ধাঞ্জালী শহীদ মিনারে অর্পন করেন। দুইজনের এ রকম সৌহাদ্যপূণ সম্পর্কে উপস্থিত সাধারন মানুষ সাধুবাদ জানিয়েছে। 

এ সময় আরও শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পুলিশ প্রশাসন, মাদারীপুর পৌরসভা, সিভিল সার্জন অফিস, মাদারীপুর সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, বিএনপি’র কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদক সমাজকল্যাণ ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান কলেজের গভনিং বর্ডির সভাপতি এ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজি, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোছা. জেসমিন আকতার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব প্রমুখ।


মাদারীপুর-২ আসন থেকে বিজয়ী নবাগত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এ সময় সাংবাদিকদের বলেন, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের মাতৃভাষার জন্য ২১ শে ফেব্রুয়ারী শহীদ হয়েছিন। এই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। যার মধ্যে অন্যতম হল আমাদের উচ্চ আদালতের যে রায় ইংরেজীতে লেখা হয় সেটা বাংলায় লিখতে হবে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ইংরেজীর পরিবর্তে বাংলা ভাষায় লিখতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy