কুষ্টিয়ায় সিএনজি-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

সারাবাংলা

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।শনিবার (২১ ফেব্রুয়ারি)

2026-02-21T15:28:34+00:00
2026-02-21T15:28:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় সিএনজি-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ২৫২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে সিএনজির চালক ও চারজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন মহিলা ও দুজন পুরুষ রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। 

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের এবং হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy