সাপাহারে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সাপাহার (নওগাঁ)প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর সাপাহারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১

2026-02-21T15:46:54+00:00
2026-02-21T15:46:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাপাহারে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
সাপাহার (নওগাঁ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৬৭)
X

নওগাঁর সাপাহারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার সঠিক ইতিহাস ও মর্যাদা তুলে ধরার গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান টকি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাঈদুল ইসলাম।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy