একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদের স্মরণে

2026-02-21T16:52:07+00:00
2026-02-21T16:52:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৬৭)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে পবিপ্রবি সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।

রাত ১২টা ১মিনিটে উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। 

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। অকুতোভয় ভাষাসৈনিকদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষা পেয়েছি। সাংবাদিক সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে তাঁদের আদর্শ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, সাংবাদিক সমিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy