সবাইকে একুশের চেতনায় উদ্ভুদ্ধ হতে হবেঃ এমপি শাহজাহান চৌধুরী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

একুশ আমাদের অন্যায়ের কাছে মাথানত না করার শিক্ষা দেয়, তাই সকাইকে একুশের চেতনায় উদ্ভুদ্ধ হতে হবে, একুশ আমাদের

2026-02-21T16:57:40+00:00
2026-02-21T16:57:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সবাইকে একুশের চেতনায় উদ্ভুদ্ধ হতে হবেঃ এমপি শাহজাহান চৌধুরী
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৪৯)
X

একুশ আমাদের অন্যায়ের কাছে মাথানত না করার শিক্ষা দেয়, তাই সকাইকে একুশের চেতনায় উদ্ভুদ্ধ হতে হবে, একুশ আমাদের অহংকার!একুশের চেতনাকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এটি আমাদেরকে সকল স্বৈরাচার বা শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।

২১ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

এমপি শাহজাহান চৌধুরী বলেন, আমার জীবনের সব চেয়ে প্রেরণার উৎস হল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটাই ছিল আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রেরণা। এই প্রেরণাতেই ৫২সালে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করছি।

এসময় তিনি আরও বলেন, লোহাগাড়া উপজেলা পরিষদকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একুশে ফেব্রুয়ারির চেতনাকে বুকে ধারণ করে সবাই মিলে মিশে একসাথে কাজ করতে চাই। আমরা কোন ধরণের গতি হারা হবোনা। ইনশাআল্লাহ। জনগণের জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে কাজ করব, জনগণই আমাদের আসল শক্তি।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিমের সঞ্চালনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মং এছেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন, উপজেলা জনস্বাস্থ্য,প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু জাফর, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারিসহ অন্যন্যরা সভায় উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy